উৎপাদন পরিকল্পনা এবং যন্ত্রপাতি নিয়ন্ত্রণ

আজকের আলোচনার বিষয়ঃ উৎপাদন পরিকল্পনা এবং যন্ত্রপাতি নিয়ন্ত্রণ । যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ প্রসেস কন্ট্রোল এর অন্তর্গত।

 

উৎপাদন পরিকল্পনা এবং যন্ত্রপাতি নিয়ন্ত্রণ

 

উৎপাদন পরিকল্পনা এবং যন্ত্রপাতি নিয়ন্ত্রণ (Production plan and equipment control)

উৎপাদন পরিকল্পনা (Production plan) :

একটি শিল্পকারখানার উৎপাদন পরিকল্পনা বলতে এমন এক পরিকল্পনা বুঝায়, যার সাহায্যে প্রতিষ্ঠান উৎপাদন কার্যক্রম শুরুর পূর্বেই উৎপাদনের ধরন, পরিমাণ, খরচ, উৎপাদনের পদ্ধতি ইত্যাদি বিষয়সমূহের পরিকল্পনা ও অনুসূচিকরণ (Schedule) এর বিন্যাসকে বুঝায়।

 

একটি স্পিনিং মিলের উৎপাদন পরিকল্পনা বলতে সাধারণত নিম্নোক্ত বিষয়সমূহের সুসামঞ্জস্যতা এবং বিন্যাসকে বুঝায়, যেমন- যন্ত্রপাতির সংখ্যা, প্রক্রিয়ার ক্ষমতা, বিদ্যুৎ পরিচালনার সামর্থ্য, মোট উৎপাদন খরচ, কর্মচারীর তালিকা ইত্যাদি ।

উৎপাদন পরিকল্পনাকে তিন ভাগে ভাগ করা যায়, যথা ঃ

১। দীর্ঘমেয়াদি পরিকল্পনা (Long term plan)

২। মধ্যম মেয়াদি পরিকল্পনা (Mid-term plan)

৩। স্বল্পমেয়াদি পরিকল্পনা (Short term plan)

 

উৎপাদন পরিকল্পনা এবং যন্ত্রপাতি নিয়ন্ত্রণ

 

১। দীর্ঘমেয়াদি পরিকল্পনা (Long term plan)

এ ধরনের উৎপাদন পরিকল্পনা সাধারণত দীর্ঘমেয়াদি হয়ে থাকে। এ ধরনের পরিকল্পনা ছয় মাসের জন্য বা এক বৎসরের জন্য বা ক্ষেত্রবিশেষে কয়েক বছরের জন্য হতে পারে। দীর্ঘমেয়াদি উৎপাদন পরিকল্পনায় ঐ সমস্ত পণ্য উৎপাদনের পরিকল্পনা নেয়া হয়, যাদের বাজারে দীর্ঘমেয়াদি চাহিদা রয়েছে এবং যা দ্বারা প্রতিষ্ঠান লাভজনক হতে পারে।

এ পরিকল্পনার লক্ষ্যমাত্রা উৎপাদন অর্জনের জন্য পর্যাপ্ত যন্ত্রপাতি, কর্মচারী এবং উৎপাদন কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য পর্যাপ্ত মূলধন দরকার।

২। মধ্যম মেয়াদি পরিকল্পনা (Mid term plan)

মধ্যম মেয়াদি পরিকল্পনা সাধারণত হয় মাস থেকে এক বছরের মানা হয়ে থাকে। এটা দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি পরিকল্পনার মাঝামাঝি। এ পরিকল্পনার উৎপাদন সময়কে এক মাস থেকে তিন মাস করেও ভাগ করা যায়। এ পদ্ধতিতে একই ধরনের দ্রব্য নির্দিষ্ট সময়ে উৎপাদনের জন্য মেশিনারি ও জনবল পুনর্বিন্যাস করার প্রয়োজন পড়ে।

৩। স্বল্পমেয়াদি পরিকল্পনা (Short term plan)

এ ধরনের উৎপাদন পরিকল্পনা সাধারণত এক মাস থেকে তিন মাসের জন্য হয়ে থাকে এ পরিকল্পনার ব্যাপ্তিকে এক দিন, সপ্তাহ বা দশ দিন করেও ভাগ করা যায়। এ ान উৎপাদন পরিকল্পনার জন্য বাস্তব সিদ্ধান্ত নেয়া উচিত যেমন- মোট উৎপাদনের পরিমাণ, ম্যান পাওয়ার, ওভার টাইম শিফট ইত্যাদিকে উৎপাদনের ধরন, প্রক্রিয়ার ধরন এবং সময় অনুসারে বিন্যাস করা হয়।

 

উৎপাদন পরিকল্পনা এবং যন্ত্রপাতি নিয়ন্ত্রণ

 

যন্ত্রপাতি নিয়ন্ত্রণ (Equipment control)

আধুনিক কালের যন্ত্রপাতির যেমন উচ্চ দক্ষতা, যান্ত্রিক ক্ষমতা এবং উচ্চ প্রোডাকটিভিটি ক্ষমতা বিদ্যমান, একই সাথে এ আধুনিক যন্ত্রপাতির পদ্ধতিগত কাঠামো উন্নত হয়েছে এবং যন্ত্রাংশের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।

তবে কোন কারণে এ উচ্চ ক্ষমতাসম্পন্ন যন্ত্রপাতি নষ্ট বা অকেজো হলে তা মেরামতের জন্য উচ্চ প্রকৌশলগত জ্ঞান প্রয়োজন ফলে একদিকে যেমন দীর্ঘ সময়ের প্রয়োজন, অন্যদিকে মেরামত খরচও বেশি লাগে, ফলস্রুতিতে উৎপাদন কমে যায় বা ব্যাহত হয়। এ অবস্থায় ডেলিভারি সিডিউলও রক্ষা করা যায় না। এ ছাড়া পণ্যের গুণগত মান খারাপ হয়ে অপচয় বৃদ্ধি করে। ফলে আর্থিকভাবেও প্রতিষ্ঠানের সমস্যা হয়।

তাই মেশিন এবং যন্ত্রপাতির অকেজো হওয়া প্রতিরোধ করার জন্য মেশিনারির বিশ্বাসযোগ্যতা বা কার্যকারিতা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার মেশিন ক্ষয় হওয়া অর্থ এটা অকেজো হওয়া নয়। এজন্য মেশিনের কার্যকারিতার অবনতি হয়, মেশিনের আয়ু কমে যায় এবং উৎপাদিত পণ্যের গুণগত মানের অবনতি হয়।

তাই উৎপাদন নিয়ন্ত্রণের জন্য যন্ত্রপাতি নিয়ন্ত্রণ একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। যন্ত্রপাতি নিয়ন্ত্রণের ফলাফল কর্মপদ্ধতি অর্থাৎ যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ কার্যক্রম লিপিবদ্ধ করার জন্য একটি মেশিন লেজার এর ব্যবস্থা থাকা প্রয়োজন, যা যারা যন্ত্রপাতি নিয়ন্ত্রণের উদ্দেশ্য, যন্ত্রপাতির অতীত ইতিহাস এবং রক্ষণাবেক্ষণ কার্যক্রম সংরক্ষণ করা যায়।

 

উৎপাদন পরিকল্পনা এবং যন্ত্রপাতি নিয়ন্ত্রণ

মন্তব্য করুন