এইচ ভি আই মেশিনের গুণাবলি

আজকে আমরা এইচ ভি আই মেশিনের গুণাবলি সম্পর্কে আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর এইচ ভি আই এর অন্তর্গত।

 

এইচ ভি আই মেশিনের গুণাবলি

 

এইচ ভি আই মেশিনের গুণাবলি (Merits of HVI machine)

এইচ ভি আই (HVI) এর পূর্ণরূপ হল, হাই ভলিউম ইনস্ট্রুমেন্ট (High volume instrument) । এটি একটি ফাইবার টেস্টিং ইনস্ট্রুমেন্ট যার সাহায্যে ফাইবার এর বিভিন্ন ভৌত বৈশিষ্ট্যসমূহ নির্ণয় করা যায়। এইচ ভি আই (HVI) উস্টার কোম্পানি কর্তৃক তৈরি ২য় সংস্করণের মেশিন যা পূর্বে ১ম সংস্করণে এম. ভি. আই (M.VI)-মিডিয়াম ভলিউম ইনস্ট্রুমেন্ট (Medium volume instrument) হিসাবে তৈরি হয়।

 

টেক্সটাইল টেস্টিং এর ক্ষেত্রে এইচ ভি আই (HVI) মেশিন টেক্সটাইল শিল্প উৎপাদনের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করেছে। এ মেশিন মানসম্পন্ন কাঁচামাল নির্বাচন থেকে শুরু করে মানসম্পন্ন পণ্য উৎপাদনকে সহজতর করেছে।

 

এইচ ভি আই মেশিনের গুণাবলি

 

নিম্নে এইচ ভি আই মেশিনের গুণাবলি উল্লেখ করা হল :

১। এটা একটি ফাইবার টেস্টিং যন্ত্র, যার সাহায্যে ফাইবার এর বিভিন্ন ভৌত বৈশিষ্ট্যসমূহ নির্ণয় করা যায়।

২। কটনের বৈশিষ্ট্য যথাযথভাবে পরিমাপ করে কটনের গ্রেড নির্ণয় করা যায়।

৩। এইচ ভি আই এর ফলাফল ফাইবার প্রসেসিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

৪।  প্রস্তুতকারকদেরকে (Manufacturers সঠিক সিদ্ধান্ত গ্রহণে এইচ ভি আই এর টেস্টিং ফলাফলে সহায়তা করে।

৫। টেক্সটাইল শিল্পপ্রতিষ্ঠানে বেল ম্যানেজমেন্টের জন্য এটি একটি অতীব গুরুত্বপূর্ণ মেশিন।

 

এইচ ভি আই মেশিনের গুণাবলি

 

৬। আন্তর্জাতিক বাজারে কটন ক্রয়বিক্রয়ের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণে এইচ ভি আই এর টেস্টের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

৭। কটন উৎপাদনকারী, কটন ব্যবসায়ী, সুতা প্রস্তুতকারী ও ফাইবার গবেষক সকলেই এইচ.ডি.আই এর ফলাফলকে আদর্শ হিসেবে গ্রহণ করে।

৮। উস্টার এইচ.ডি.আই এর কোয়ালিটি স্ট্যান্ডার্ড সারা পৃথিবীব্যাপী গ্রহণযোগ্য।

৯। এ মেশিন দ্বারা স্বল্পসময়ে নিখুঁত ফলাফল পাওয়া যায়।

মন্তব্য করুন