এমব্রয়ডারি প্রক্রিয়া নিয়ন্ত্রণের উপায়

আজকের আলোচনার বিষয়ঃ এমব্রয়ডারি প্রক্রিয়া নিয়ন্ত্রণের উপায়। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর অ্যাপারেল কোয়ালিটি এর অন্তর্গত।

 

এমব্রয়ডারি প্রক্রিয়া নিয়ন্ত্রণের উপায়

 

এমব্রয়ডারি প্রক্রিয়া নিয়ন্ত্রণের উপায় (Operations for controlling embroidering )

এক ধরনের সেলাই মাধ্যমে রঙিন সুতা দ্বারা সেলাই করে কাপড় বা পোশাকে বিশেষভাবে অলংকরণ করাকে এমব্রয়ডারি (Embroidery) বলে। হাতের বা মেশিনের সাহায্যে এমব্রয়ডারি করা যায়। এমব্রয়ডারি করার কাজে যে সুতা ব্যবহার করা হয় তাকে ভিসকোস থ্রেড বলে।

পোশাকের মান নিশ্চিত করার জন্য এমব্রয়ডারি প্রক্রিয়ার সঠিক নিয়ন্ত্রণ প্রয়োজন যেসব বিষয়সমূহ এমব্রয়ডারি প্রক্রিয়ার মানকে প্রভাবিত করে তাদের সুষ্ঠু নিয়ন্ত্রণ করা হলে এমব্রয়ডারি এর মান ভাল হয়। সাধারণত এমব্রয়ডারি প্রক্রিয়ায় নিম্নলিখিত বিষয়গুলো সঠিকভাবে নিয়ন্ত্রণ করা হয়।

 

এমব্রয়ডারি প্রক্রিয়া নিয়ন্ত্রণের উপায়

 

১. কাপড়ের পৃষ্ঠকে খুব শক্ত করে ক্লিপ দিয়ে আটকিয়ে নেয়া হয়েছে কি না তা দেখা হয়।

২. রবিনের সুতা দৃঢ়ভাবে জড়ানো আছে কি না তা পরীক্ষা করা হয়।

৩. এমব্রয়ডারি সুতাকে সকল গাইডের ভিতর দিয়ে নিডেল ডিরেকশন অনুযায়ী নিডেলে সুতা পরানো হয়েছে কি না দেখা যায়।

৪. সকল গ্রেড গাইডের গ্রেড টেনশন সমন্বয় করা হয়েছে কি না তা পরীক্ষা করা হয়।

৫. কাপড়ের ধরন ও ডিজাইনের উপর ভিত্তি করে স্টিচ ডেনসিটি (Stitch density) রেগুলেটরের সাহায্যে সমন্বয় করা আছে কি না তা পরীক্ষা করা হয়।

 

এমব্রয়ডারি প্রক্রিয়া নিয়ন্ত্রণের উপায়

 

৬. এমব্রয়ডারি গ্রেড এবং ববিন গ্রেড এর শক্তি সমপর্যায়ের কি না তা পরীক্ষা করা হয়।

৭. নিডেল সাইজ এবং গ্রেড সাইজের মধ্যে সমন্বয় সাধন করা আছে কি না তা দেখা হয়।

৮. কাপড়ের পুরুত্বের সাথে সমন্বয় সাধন করে নিডেল কোয়ালিটি নির্বাচন করা হয়েছে কি না তা পরীক্ষা করে দেখা হয়।

৯. কাপড়ের কালারের সাথে এমব্রয়ডারি কালারের কালার কম্বিনেশন করা হয়েছে কি না তা দেখা হয়।

১০. সর্বোপরি দক্ষ অপারেটর সঠিক পদ্ধতিতে এমব্রয়ডারি কার্যক্রম চালাতে পারে কি না তা দেখা হয়।

 

 

মন্তব্য করুন