আজকে আমরা কাপড়ের টেনসাইল গুণাবলির অনুশীলনী সম্পর্কে আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর কাপড়ের টেনসাইল গুণাবলির অন্তর্গত।

কাপড়ের টেনসাইল গুণাবলির অনুশীলনী
অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১। কাপড়ের টেনসাইল স্ট্রেংথ বলতে কী বুঝায়?
উত্তর: কাপড়ের টানা ও পড়েনের দিকে কাপড়ের ব্রেকিং স্ট্রেংথ বা ছিড়ে যাওয়ার শক্তিই কাপড়ের টেনসাইল স্ট্রেংথ।
২। কোন কোন কাপড়ের টেনসাইল স্ট্রেংথ পরীক্ষা করা হয়?
উত্তর: শার্টিং, সাটিং ইত্যাদি কাপড়সহ অন্যান্য ড্রেস ম্যাটেরিয়ালের টেনসাইল স্ট্রেংথ পরীক্ষা করা হয়।
৩। কোন কোন কাপড়ের জন্য টিয়ারিং টেস্ট গুরুত্বপূর্ণ?
উত্তর: রিবন, টেপ ব্যান্ডেজ কাপড় ইত্যাদির কাপড়ের জন্য টিয়ারিং টেস্ট গুরুত্বপূর্ণ।
৪। কোন কোন কাপড়ের জন্য বাস্টিং টেস্ট করা হয়?
উত্তর: প্যারাসুট কাপড়, ফিল্টার ক্লথ নেট এবং নিটেড কাপড়ের জন্য বার্স্টিং টেস্ট করা হয়।
৫। স্লিপ টেস্ট কী?
উত্তর: স্লিপ অর্থ সরু ফালি, কাপড়ের ফালি বা টুকরা পরীক্ষা করা হয় বলে এ পরীক্ষার নাম স্ট্রিপ টেস্ট।
৬। স্লিপ মেঘড কত প্রকার ও কী কী?.
উত্তর: স্ট্রিপ মেথড দুই প্রকার, যথা । রেডেলড স্ট্রিপ মেথড কাট স্ট্রিপ মেঘড।

৭। কোন কোন ক্ষেত্রে কাট স্ট্রিপ মেথড ব্যবহার করা হয়?
উত্তর: কোটেড কাপড়, ফেস্টেড কাপড় বা অধিক মাড়যুক্ত কাপড়ের ক্ষেত্রে কাট স্ট্রিপ মেথড ব্যবহার করা হয়।
৮। কোন কাপড়রের জন্য টাং টেস্ট অসুবিধাজনক?
উত্তরঃ যে সমস্ত কাপড়ে ইঞ্চি প্রতি টানা ও পড়েন সুতার সংখ্যা বেশি সে সমস্ত কাপড়ের জন্য টাং টেস অসুবিধাজনক।
৯। বাস্টিং শক্তি পরীক্ষার জন্য কয় ধরনের মেশিন রয়েছে ও কী কী?
উত্তর: বাস্টিং শক্তি পরীক্ষার জন্য দুই ধরনের মেশিন রয়েছে, যথা- i) যান্ত্রিক ধরনের, ii) হাইড্রলিক ধরনের।
১০। কাট স্ট্রিপ দেখভ কী ধরনের কাপড়ের শক্তি নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়?
উত্তর: কাট স্ট্রিপ মেথড কোর্টেড কাপড়ের শক্তি নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়।
১১। টিয়ারিং স্ট্রেংথ কী?
উত্তর: টিয়ারিং শব্দের অর্থ ছিঁড়ে ফেলা বা ছিন্ন করা। কোন কাপড়ের টিয়ারিং শক্তি বলতে এর টানা পড়েনে সিরিজের সুতাগুলো যে পরিমাণ টান সহ্য করতে পারে তা বুঝায়।

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১। কাপড়ের শক্তি নির্ণয়ের উদ্দেশ্যগুলো লেখ।
উত্তর: কাপড়ের শক্তি নির্ণয়ের উদ্দেশ্যসমূহ নিম্নরূপ
১। শক্তি প্রয়োগে কাপড়ের গাঠনিক পরিবর্তন পর্যবেক্ষণ করা
২। ক্রেতার কোন অভিযোগ থাকলে তা নিরূপণ করা।
৩। কেন উপযুক্ত শক্তি পাওয়া গেল না সে ব্যাপারে অনুসন্ধান চালানো
৪। পরবর্তীতে কাপড় ব্যবহারের ফলে সম্ভাব্য কী কী অসুবিধা হতে পারে তা বের করা।
৫। বিশেষ উদ্দেশ্যে ব্যবহারের জন্য কী কী পদক্ষেপ নেয়া প্রয়োজন তা বের করা।
২। কাপড়ের শক্তি পরীক্ষার বিভিন্ন পদ্ধতির নাম লেখ।
উত্তর : কাপড়ের শক্তি পরীক্ষার বিভিন্ন পদ্ধতির নামসমূহ নিম্নরূপ
১। টেনসাইল স্ট্রেংথ পরীক্ষা তিনভাবে করা যায়-
(ক) স্লিপ দেখত
(খ) প্ৰাৰ টেস্ট
(গ) মডিফাইড গ্লাব টেস্ট।
২। টিয়ারিং টেস্ট দুইভাবে করা যায়-
(ক) ট্রাপিজয়েড টিয়ার টেস্ট
(খ) টাং ডিয়ার টেস্ট।
৩। বাস্টিং টেস্ট।
৩। বাস্টিং টেস্ট এর কয়েকটি যন্ত্রাংশের নাম লেখ
উত্তর : নিম্নে কয়েকটি বাস্টিং টেস্ট এর যন্ত্রাংশের নাম দেওয়া হল
১। কাপড়
২। ক্লেম্প
৩। পাতলা রাবারের পর্দা
৪। তরল ভর্তি পাত্র
৫। ইন্ডিকেটর ডায়াল
৪। কাপড়ের বাস্টিং শক্তি পরীক্ষার পদ্ধতি কয়টি ও কী কী?
উত্তর: কাপড়ের বাস্টিং শক্তি পরীক্ষার পদ্ধতি দুইটি, যথা-
১। যান্ত্রিক ধরনের বাস্টিং স্ট্রেংথ টেস্টার,
২. হাইড্রলিক ধরনের বাস্টিং স্ট্রেংথ টেস্টার।
৫। ট্রাপিজয়েড টেস্ট সম্পর্কে লেখ।
উত্তর : যদি কোন কাপড়ের একটি ছোট টুকরার একপ্রাপ্ত কাঁচির সাহায্যে সামান্য কেটে তারপর টুকরা পু-হাত দিয়ে দু দিকে টেনে কাটা জায়গা ছিঁড়া হয়. অর্থাৎ কাপড় বিক্রেতারা যেভাবে কাপড়কে ছিঁড়ে ভাগ কা এটি আমেরিকান সোসাইটি কর্তৃক অনুমোদিত একটি আদর্শ পদ্ধতি।
৬। গ্রাব টেস্ট এর পরিমাণগুলো লেখ।
উত্তর : গ্রাব টেস্ট এর মাপগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে বেশি ব্যবহৃত হয়। এক্ষেত্রে কাপড়ের নমুনা সাধারণ ৬” X ৪” মাপের হয়ে থাকে।
অর্থাৎ টানার দিকে ৬” এবং পড়েনের দিকে ৪” নমুনা কাটা হয়।
৭। কয়েকটি কাপড়ের নাম লেখ।
উত্তর : কাপড়ের নামসমূহ নিম্ন
১। পপলিন কাপড়
২। মার্কিন কাপড়
৩। গ্যাবার্ডিন কাপড়
৪। পলিয়েস্টার কাপড় এবং
৫। উল কাপড়

৮। পাঁচটি সুতার নাম দেখ
উত্তরঃ সুতা বিভিন্ন ধরনের হয়ে থাকে। তার মধ্যে বহুল ব্যবহৃত কয়েকটি সুতার নাম নিম্নে দেয়া হল-
১ পলিয়েস্টার সুতা
২। কটন সুতা
৩। সিল্ক সুতা
8। সুতা
৫। নাইলন সুতা।
রচনামূলক প্রশ্নাবলি
১। কাপড়ের শক্তি পরিমাপের প্রয়োজনীয়তা আলোচনা কর।
২। কাপড়ের শক্তি পরিমাপের টেকনিক বর্ণনা কর।
৩। চিত্রসহ স্ট্রিপ টেস্ট পদ্ধতির সাহায্যে কাপড়ের শক্তি নির্ণয় কর।
৪। চিত্রসহ গ্রাব টেস্ট পদ্ধতি আলোচনা কর।
৫। কাপড়ের শক্তি নির্ণয়ে চিত্রসহ টিয়ারিং টেস্ট পদ্ধতি আলোচনা কর।
৬। টাং টেস্ট পদ্ধতি বর্ণনা কর।
৭। চিত্রসহ বাল্টিং টেস্ট পদ্ধতি আলোচনা কর।