আজকে আমরা কাপড়ের কাঠিন্য, স্পর্শানুভূতি ও ড্রেপকে প্রভাবিত করার নিয়ামকসমূহ সম্পর্কে আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর কাপড়ের কাঠিন্য, স্পর্শানুভূতি ও ঝুলে পড়ার ক্ষমতা এর অন্তর্গত।

কাপড়ের কাঠিন্য, স্পর্শানুভূতি ও ড্রেপকে প্রভাবিত করার নিয়ামকসমূহ (Factors influencing fabric stiffness, handle and drape) :
কাপড়ের কাঠিন্য
বিশেষ বিশেষ কাজ সম্পাদনের জন্য বিশেষ বিশেষ গুণাবলির কাপ প্রয়োজন। এ জন্য কোন কাপড় কোন বিশেষ উদ্দেশ্যে ব্যবহৃত হবে তার স্পর্শানুভূতি, কাঠিন্য এবং ড্রেপ ইত্যাদি জন বিশেষভাবে প্রয়োজন।
স্টিফনেস শব্দের অর্থ অনমনীয়তা বা কাঠিন্য। যে গুণাবলির জন্য কোন কাপড় বাহ্যিক বা অন্য কোন বল দ্বারা ত বিকৃতি (deformation) প্রতিরোধ করতে পারে তাকেই কাপড়ের কাঠিনা বা স্টিফনেস বলে।
স্পর্শানুভূতি
কাপড়ের হ্যান্ডেল এর স্পর্শানুভূতির সাথে সম্পর্কযুক্ত। অর্থাৎ কাপড়কে হাত বা শরীর স্পর্শ করলে যে অনুভূতির সৃষ্টি হয়, তাই কাপড়ের হ্যান্ডেল। এ অনুভূতি দ্বারা বুঝা যায়, কাপড়টি মোটা না পাতলা, মস না খসখসে, আরামদায়ক না পীড়াদায়ক, শক্ত না নরম ইত্যাদি । এটা যেহেতু স্পর্শানুভূতির সাহায্যে পরিমাপযোগ্য ত ব্যক্তি বিশেষে অবশ্যই তা ভিন্ন ভিন্ন হতে পারে।

কাপড়ের কাঠিন্য, স্পর্শানুভূতি ও ড্রেপকে প্রভাবিত করার বিষয়সমূহ নিম্নে দেয়া হলো ঃ
১। কাপড়ের ওজন ও ঘনত্ব (Weight and density of the fabric) :
কাপড়ের প্রতি একক ক্ষেত্রের ওজন বা প্রতি একক আয়তনের ওজনকে বিবেচনায় আনা দরকার। কেননা কাপড়ের এ ওজনের উপর সেটা হালকা বা ভারী এবং ঘনত্ব কম বা বেশি ইত্যাদি নির্ভর করে।
২। পৃষ্ঠদেশীয় অবস্থা (Surface friction) :
এটা সাধারণত হাতের স্পর্শে বা অন্য একখণ্ড কাপড়ের ঘর্ষণে পিচ্ছিলতা বাধা দেয়াকে বুঝায়। কাপড়ের এ পৃষ্ঠদেশীয় ঘর্ষণের তারতম্য খসখসে থেকে পিচ্ছিল হতে পারে।
৩। নমনীয়তা (Flexibility) :
এটা দ্বারা কাপড়ের স্বাচ্ছন্দ্যে বেঁকে যাওয়ার ক্ষমতা বুঝায়। কাপড়ের এ নমনীয়তা অত্যন্ত নমনীয় হতে অনমনীয় হতে পারে।

৪। সংকুচিত হওয়ার ক্ষমতা (Compressibility) :
এটা দ্বারা কাপড়কে স্বাচ্ছন্দ্যে নিংড়ানো বুঝায়। কাপড়ের এ সংকোচনশীলতা মৃদু হতে দৃঢ় হতে পারে ৷
৫। স্থিতিস্থাপকতা (Resilience) :
এটা কাপড়ের যে কোন সময়ের ব্যবধানে এর বিকৃতি থেকে ফিরে আসার সামর্থ্যকে বুঝায়। কাপড়ের এ বিকৃতি ফ্লেক্সুরাল, সংকোচনশীল বা মোচড়ানো ইত্যাদি হতে পারে। কাপড়ের এ স্থিতিস্থাপকতা দৃঢ় হতে নমনীয় হতে পারে ।