কাপড়ের পুরুত্বের অনুশীলনী

আজকে আমরা কাপড়ের পুরুত্বের অনুশীলনী সম্পর্কে আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর কাপড়ের পুরুত্বের অন্তর্গত।

 

কাপড়ের পুরুত্বের অনুশীলনী

 

কাপড়ের পুরুত্বের অনুশীলনী

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১। কাপড়ের পুরুত্ব বলতে কী বুঝায়? –

উত্তরঃ কাপড়ের দুই পৃষ্ঠের মধ্যকার দূরত্বই হলো পুরুত্ব। অর্থাৎ কাপড়ের উপর পৃষ্ঠ হতে নিজের পৃষ্ঠের দূরত্বকে কাপড়ের পুরুত্ব বা থিকনেস বলে।

২। কাপড়ের পুরুত্ব কী কী বিষয়ের সাথে জড়িত?

উত্তরঃ কাপড়ের হ্যান্ডেল ক্রিজ এবং তাপীয় গুণাবলি ইত্যাদির সাথে জড়িত।

৩। কাপড় কী জাতীয় দ্রব্য

উত্তরঃ কাপড় হল সংকোচনশীল দ্রব্য

৪। কাপড়ের পুরুত্ব নির্ণয়ের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ দুইটি কী কী?

উত্তরঃ কাপড়ের পুরুত্ব নির্ণয়ের গুরুত্বপূর্ণ দুটি যন্ত্রাংশ হল –

1) প্রেসার ফুট ও

ii) অ্যানভিল

 

কাপড়ের পুরুত্বের অনুশীলনী

 

৫। প্রেসার ফুট ও কাপড়ের পুরুত্বের অনুপাত কত রাখা হয়?

উত্তরঃ প্রেসার ফুট ও কাপড়ের পুরুত্বের অনুপাত ৫: ১ রাখা হয়।

৬। অ্যানভিলের ব্যাস প্রেসার ফুট অপেক্ষা কত বেশি রাখা হয়।

উত্তরঃ অ্যানভিলের ব্যাস প্রেসার ফুট অপেক্ষা কমপক্ষে ২ ইঞ্চি বেশি রাখা হয়।

৭। প্রেসার ফুটের নিচে নামানোর গতি কত?

উত্তরঃ প্রেসার ফুটের নিচে নামানোর গতি প্রতি সেকেন্ড ০.০০২ ইঞ্চি।

৮। কাপড়ের পুরুত্ব নির্ণয়ের কয়েকটি যন্ত্রপাতির নাম লেখ।

উত্তরঃ i) হিল’স থিকনেস গেলা,

ii) রেনল্ডস অ্যান্ড ব্রানসন রুম থিকনেস টেস্টার,

(iii) দি শার্লি থিকনেস গেজ

 

কাপড়ের পুরুত্বের অনুশীলনী

 

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:

১। কাপড়ের পুরুত্ব নির্ণয়ের মূলনীতি দেখ।

উত্তরঃ কাপড় জাতীয় সংকোচনশীল দ্রব্যের গুরুত্ব পরিমাপের সময় দুটি সমতল এবং সমান্তরাল পাড়ের পুরুত্ব খুব সূক্ষ্মভাবে মাপা হয় যখন ঐ পাত দুটি একটি কাপড় দ্বারা পৃথক করা থাকে এবং একটি জানা নির্দি এজন এই পাত্রের উপর প্রয়োগ করা হয় এবং বজায় রাখা হয়। ঐ পাত দুটির একটিকে প্রেসার ফুট এবং অন্যটিকে অ্যানটিক অ্যানভিল বলে।

 

২। কাপড়ের পুরুত্ব নির্ণয়ের বিবেচ্য বিষয়গুলো উল্লেখ কর।

উত্তরঃ কাপড়ের পুরুত্ব নির্ণয়ের বিবেচ্য বিষয়গুলো হল-

১। প্রেসার ফুটের আকার ও আকৃতি

২। অ্যানভিলের আকার ও আকৃতি

৩। প্রযুক্ত ওজন বা চাপ

৪। প্রেসার ফুটের গতি

৫। সময়

৬। পুরুত্ব নির্ধারণ

৩। কার্পেটের পুরুত্ব কীভাবে নির্ণয় করা যায়?

উত্তরঃ কার্পেটের পুরুত্ব নিম্নলিখিত উপায়ে নির্ণয় করা যায়-

১। হিল’স থিকনেস গেজ

২। রেনল্ডস এবং ব্রানসন ক্লথ থিকনেস টেস্টার

৩। দি শার্লি থিকনেস গেজ।

৪। কাপড়ের বিভিন্ন গুণাবলির নাম লেখ।

উত্তরঃ কাপড়ের গুণাবলির নামসমূহ নিম্নরূপ

১। কাপড়ের শক্তি

২। কাপড়ের দৈর্ঘ্য

৩। রং

৪। চাকচিক্যতা এবং

৫। নমনীয়তা.

৫। হিলস থিকনেস টেস্টারের কয়েকটি যন্ত্রাংশের নাম লেখ।

উত্তর: হিলস থিকনেস টেস্টারের যন্ত্রাংশের নাম নিম্নরূপ ঃ

১ অ্যানভিল

৩। হাতল এবং

২. প্রেসার ফুট

৪. ডায়াল ইন্ডিকেটর।

 

কাপড়ের পুরুত্বের অনুশীলনী

 

রচনামূলক প্রশ্নাবলি :

১। কাপড়ের পুরুত্ব নির্ণয়ের মূলনীতি ব্যাখ্যা কর।

২। কাপড়ের পুরুত্ব নির্ণয়ের বিবেচ্য বিষয়সমূহ আলোচনা কর।

৩। কাপড়ের পুরুত্ব নির্ণয়ের পদ্ধতি বর্ণনা কর।

৪। কাপড়ের পুরুত্ব নির্ণয়ে হিল’স থিকনেস গেজ চিত্রসহ বর্ণনা কর।

মন্তব্য করুন