আজকে আমরা ফিউজিং, স্ক্রিন প্রিন্টিং, এমব্রয়ডারি এবং প্রেসিং বা ফিনিশিং প্রক্রিয়া নিয়ন্ত্রণের কার্যাবলি আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর অ্যাপারেল কোয়ালিটি এর অন্তর্গত।

ফিউজিং, স্ক্রিন প্রিন্টিং, এমব্রয়ডারি এবং প্রেসিং বা ফিনিশিং প্রক্রিয়া নিয়ন্ত্রণের কার্যাবলি (Operations for controlling fusing, screen printing, embroidery and pressing or finishing)
ফিউজিং প্রক্রিয়া নিয়ন্ত্রণের উপায় (Operations for controlling fusing)
পোশাকের মান নিশ্চিত করার জন্য ফিউজিং প্রক্রিয়ার সঠিক নিয়ন্ত্রণ প্রয়োজন সঠিক ফিজিবল ইন্টারলাইনিং নির্বাচন এবং ফিউজিং প্রক্রিয়া সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারলেই ফিউজিং মান সন্তোষজনক হবে। মূলত যে সকল বিষয় ফিউজিং এর মানকে প্রভাবিত করে তাদের সুষ্ঠু নিয়ন্ত্রণ করা হলে ফিউজিং এর মান ভালো হবে। ফিউজিং এ নিম্নলিখিত বিষয়গুলো সঠিকভাবে নিয়ন্ত্রণ করা হয়।
১। তাপ (Temperature)
২। চাপ (Pressure)
৩। ফিউজিং এর সময় (Fusing ume)
৪। পিলিং স্ট্রেংথ (Pilling strength)
৫। ড্রাই ক্লিনিং বা ওয়াশিং (Dry cleaning or washing)

১। তাপ (Temperature)
ইন্টারলাইনিং এর প্রকারভেদের উপর ফিউজিং তাপমাত্রার পার্থক্য নির্ভর করে। ইন্টারলাইনিং প্রস্তুতকারী কর্তৃপক্ষই কত তাপমাত্রার ফিউজিং ইন্টারলাইনিং ফিউজ করতে হবে তা সুপারিশ করে। নির্দিষ্ট ইন্টারলাইনিং এর জন্য নির্দিষ্ট তাপমাত্রা ফিউজিং প্রেসে সেট করা হয় ও ফিউজিং চলা অবস্থায় মেশিনের ডায়াল থেকে ফিউজিং তাপামাত্রা পাওয়া যায়। ডায়াল হতে প্রাপ্ত ফিউজিং তাপমাত্রা সঠিক আছে কি না তা পরীক্ষা করার প্রয়োজন রয়েছে।
ফ্ল্যাটবেড ফিউজিং প্রেসের তাপমাত্রা মাপার জন্য পাইরোমিটার ব্যবহার করা হয়। পাইরোমিটার বহনযোগ্য বেশ ছোট একটি যন্ত্র। এর সাথে লম্বা ও চিকন তারযুক্ত প্রোব (Probe) রয়েছে। এ চিকন প্রোবকে ইন্টারলাইনিং ও পোশাকের কাপড়ের মধ্যে স্থাপন করে ফিউজিং করা হয়, ফলে পাইরোমিটারের মধ্যস্থ ডায়াল হতে ফিউজিং তাপমাত্রা পাওয়া যায়।
কন্টিনিউয়াস ফিউজিং প্রেসের তাপমাত্রা মাপার জন্য থার্মোপেপার ব্যবহার করা হয়। থার্মোপেপার চিকন পাতলা ও লম্বা বিশেষ ধরনের কাগজ, যার বিভিন্ন সেকশনে দাগাঙ্কিত থাকে। এক এক সেকশন এক এক তাপমাত্রায় বিক্রিয়া করে। এবং রঙ পরিবর্তন হয়ে কাল রঙ ধারণ করে। ইন্টারলাইনিং ও পোশাকের কাপড়ের মধ্যে থার্মোপেপার বসিয়ে ফিউজিং করলে থার্মোপেপারের রঙের পরিবর্তন ও দাগাঙ্কিত স্কেল হতে ফিউজিং তাপমাত্রা পাওয়া যায় ।
থার্মোপেপার দ্বারা ফ্ল্যাটবেড ফিউজিং মেশিন তাপমাত্রাও পরীক্ষা করা যায় দীর্ঘ সময় পর ফিউজিং মেশিন চালু করলে ফিউজিং আরম্ভের পূর্বে ৩০মিনিট মেশিন চালু অবস্থায় রাখতে হয়। এভাবে ফিউজিং চলার সময় এর তাপমাত্রা পরীক্ষা করে সঠিক ফিউজিং তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায়।

২। চাপ (Pressure)
ফিউজিং প্রেসের বেড বা রোলারের সর্বত্র পর্যাপ্ত চাপ থাকা উচিত। তা না হলে ফিউজড অঙ্গসমূহের মধ্যে সুষম বন্ড স্ট্রেংথ (Bond strength) পাওয়ায় যায় না। যদিও মেশিনের ডায়াল থেকে কত চাপে ফিউজিং হচ্ছে তা পাওয়া যায়, তথাপি ঐ চাপ ঠিক আছে কি না তা পরীক্ষা করা প্রয়োজন।
প্রেসার পিলের সাহায্যে কন্টিনিউয়াস ফিউজিং প্রেসে প্রস্থ বরাবর নিয়মিত ও সামান্য দূরত্বে মেশিনের ভিতর চালনা করে এর আয়তনের পরিবর্তন হতে চাপ এবং চাপের সমতা ঠিক আছে কি না তা মাপা যায়। এ পরীক্ষা দ্বারা মেশিন ফিউজিং এর সময় চাপ বা চাপের কোন তারতম্য দেখা দিলে তা নিয়ন্ত্রণ করা যায়।
এ ছাড়া সকল প্রকার ফিউজিং মেশিনে চাপ ও চাপের সমতা সঠিকভাবে বজায় রাখার জন্য নিয়মিত মেশিন পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করা উচিত।
৩। ফিউজিং এর সময় (Daration of fusing)
পোশাকের কাপড় ও ইন্টারলাইনিং এর উপর যে সময়ের জন্য তাপমাত্রা ও চাপ প্রয়োগ করা হয় তাকেই ফিউজিং এর সময় বলা হয়। ইন্টারলাইনিং ও কাপড়ের প্রকারভেদের উপর নির্ভর করে কাপড়ের ফিউজিং সময় বাড়ানো বা কমানো হয়। সাধারণত মোটা কাপড়ের জন্য সময় বেশি লাগে। মেশিনের তায়াল হতে যদিও ফিউজিং সময় পাওয়া যায় তথাপিও কাঙ্কিত fusing performance পাবার নির্মিত স্টপ ওয়াচ দ্বারা মাঝে মাঝে সময় পরীক্ষা করা উচিত।
ফিউজিং এর সময় সঠিকভাবে সেট করলে এবং নিয়ন্ত্রণ করলে ফিউজিং এর মান ভালো হয়।

৪। পিলিং স্ট্রেংথ (Filling strength)
ফিউজিং এর সময় পোশাকের কাপড় ও ইন্টারলাইনিং এর কাপড়ের মধ্যে রেজিনের দ্বারা বস্তু তৈরি হয়। যার ফলে পোশাকের কাপড় ও ইন্টারলাইনিং জোড়া লাগে। ফিউজিং এর দক্ষতা মাপার জন্য এ বন্ড স্ট্রেংথ মাপা হয় এবং উক্ত কাপড় ও ইন্টারলাইনিং এর আদর্শ বন্ড স্ট্রেংথ এর সাথে তুলনা করা হয়। স্ট্রেংথ মাপার জন্য পিলিং স্ট্রেংথ বাহির করা হয়।
টেনসাইল টেস্টিং মেশিনের সাহায্যে কাপড় ও ইন্টারলাইনিং পৃথক করার প্রয়োজনীয় শক্তি পরিমাপ করা হয়, যাকে পিলিং স্ট্রেংথ বা বন্ড স্ট্রেংথ বলে।
এ বন্ড স্ট্রেংথ পরিমাপ দ্বারা ফিউজড কাপড়ের মান যাচাই করা যায় এবং প্রয়োজনবোধে ব্যবস্থাও নেয়া যায়।
৫। ড্রাই ক্লিনিং বা ওয়াশিং (Dry cleaning or washing) :
পোশাকের ফিউজড অঙ্গসমূহ ড্রাই ক্লিনিং বা পানি দ্বারা ধৌত করার পর পুনরায় পরীক্ষা করা হয়, যা দ্বারা কাপড়ের দৃশ্যমান বা বন্ড স্ট্রেংথ এর কোন পরিবর্তন হয়েছে কি না তা জানা যায়।
এ ছাড়া ফিউজিং এর সময় তাপের ফলে পোশাকের কাপড়ের রঙ এর কোন পরিবর্তন কি না বা কাপড় সংকুচিত হয়েছে কি না তাও নিয়মিত পরীক্ষা করা উচিত।