আজকে আমাদের আলোচনার বিষয়-স্পিনিং ভূমিকা
স্পিনিং ভূমিকা
ভূমিকা (Introduction) :
প্রাথমিকভাবে স্পিনিং কথা বলতেই আমরা কটন অর্থাৎ তুলা থেকে সুতা প্রস্তুত করাকে বুঝে থাকি। তবে স্পিনিং কথাটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। প্রাকৃতিক আঁশ, কৃত্রিম আঁশ প্রভৃতি প্রস্তুতকরণের জন্য স্পিনিং পদ্ধতি বা স্পিনিং সিস্টেম ব্যবহৃত হয় ।

আরবি ভাষার কুতুম শব্দ থেকে কটন শব্দের আবির্ভাব। ইংরেজিতে যাকে কটন বলে বাংলায় আমরা তাকে তুলা বলি। সুতা প্রস্তুকরণ মিলসমূহে কাঁচামাল হিসেবে তুলা ব্যবহৃত হয়। তুলা থেকে সুতা প্রস্তুতকরণই সাধারণত প্রচলিত পদ্ধতি।
ইয়ার্ন ম্যানুফ্যাকচার এর বাংলা অর্থ সুতা প্রস্তুতকরণ। এই সুতা প্রস্তুতকরণকেই স্পিনিং বলা হয়ে থাকে। স্পিনিংকে বাংলায় বয়নও বলা হয়ে থাকে ।

স্পিনিং-এর সংজ্ঞা (Definition of Spinning) :
স্পিনিং ইন্ডাস্ট্রিতে বিভিন্ন প্রকার টেক্সটাইল ফাইবার (Fibre) দ্বারা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আঁশসমূহে টুইস্ট প্রদান
করে ব্যবহার উপযোগী প্রান্তবিহীন ন্যূনতম শক্তিসম্পন্ন সুতা প্রস্তুত করার প্রক্রিয়াকেই স্পিনিং (spining) বলে ।
