সেট স্পেসিফিকেশন

আজকে আমরা সেট স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর একক দৈর্ঘ্যের সুতার সংখ্যা এর অন্তর্গত।

 

 সেট স্পেসিফিকেশন

 

 সেট স্পেসিফিকেশন (Define set specification)

কাপড় হচ্ছে একটি নমনীয় উপাদান যা প্রাকৃতিক বা কৃত্রিম সুতা বা তন্তুর দিয়ে তৈরী হয়। পাঁকিয়ে সুতা তৈরীতে সাধারনত ব্যবহৃত হয় উল, তিসি, তুলা, বা অন্যান্য উপাদান। সেলাই, কাটা, বোনা, বাঁধা ইত্যাদির সাহায্যে কাপড় তৈরী হয়।বোনা সুতো দিয়ে তৈরী যে কোন বস্তুকে কাপড় বলা হয়। কাপড় কেটে, সেলাই করে, প্রশস্ত করে অন্যান্য গার্মেন্ট পণ্য প্রস্তুত করা হয়। ব্যবহারের উপর ভিত্তি করে কাপড়ের ভিন্ন ভিন্ন নাম হয়।

 

 সেট স্পেসিফিকেশন

 

কাপড়ের সেট বা কাপড়ের কাউন্ট পরিমাপ করার জন্য এর প্রতি ইঞ্চিতে টানা সুতার সংখ্যা এবং প্রতি ইঞ্চিতে পড়েন সুতার সংখ্যা নির্ণয় করা হয়। একটি কাপড়ের টানবিহীন অবস্থায় এর ভাঁজ এবং কুঁচকানো ব্যতিরেকে এর প্রতি একক দূরত্বে টানা এবং পড়েন সুতার সংখ্যাকেই কাপড়ের কাউন্ট বলা হয়। কাপড়ের প্রতি একক দৈর্ঘ্যে সুতার সংখ্যা সে কাপড়ের মান নির্দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়।

বয়ন কাপড়ের ক্ষেত্রে সাধারণত দু সেট সুতা ব্যবহার করা হয়। তাদের মধ্যে যা কাপড়ের দৈর্ঘ্য বরাবর থাকে তাকে টানা সুতা (Warp threads) বা এন্ডস (Ends) বলা যায়। আর যা কাপড়ের প্রস্থ বরাবর থাকে তাকে পড়েন সুতা (Weft threads) বা পিক্‌স (Picks) বলা হয়।

 

 সেট স্পেসিফিকেশন

 

তাই একক সুতার সংখ্যা সাধারণত দু ভাবে প্রকাশ করা হয়ঃ

১। একক দৈর্ঘ্যে টানার সংখ্যা (Ends per unit length)

২। একক দৈর্ঘ্যে পড়েনের সংখ্যা (Picks per unit length)

এ উভয় ক্ষেত্রেই দৈর্ঘ্যের একককে সাধারণত ইঞ্চি বা সেন্টিমিটার এ প্রকাশ করা হয়। যদি একটি কাপড়ের প্রতি ইঞ্চিতে ৮০টি টানা সুতা এবং প্রতি ইঞ্চিতে ৭২টি পড়েন সুতা থাকে এবং টানা সুতার কাউন্ট ৬০ এবং পড়েন সুতার কাউন্ট ৪৫” ও উক্ত কাপড়ের গ্রন্থ ৫৪ ইঞ্চি হয় তাহলে কাপড়টির এ সমস্ত তথ্য নিম্নের আকারে প্রকাশ করা হয় ।

মন্তব্য করুন