সংকোচনের অনুশীলনী

আজকে আমরা সংকোচনের অনুশীলনী আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর সংকোচন এর অন্তর্গত।

 

সংকোচনের অনুশীলনী

 

সংকোচনের অনুশীলনী

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর :

১. কাপড়ের সংকোচন কী?

উত্তর: কাপড়টি মাপে ছোট হয়ে যাওয়াই সংকোচন।

২. কাপড়ের সংকোচন হ্রাস করার জন্য কী করা হয়?

উত্তর: সানফোরাইজিং বা রিগম্যাল প্রসেস করা হয়।

৩. কাপড়ের সংকোচন কী কী বিষয়ের উপর নির্ভর করে?

উত্তর : কাপড়ের বুনন, ব্যবহৃত ফাইবারের প্রকৃতি, উইডিং এর সময় কাপড়ের টেনশন, ফিনিশিং প্রসেসের ধরন ইত্যাদির উপর নির্ভর করে।

৪. সংকোচন কত প্রকার ও কী কী?

উত্তর : সংকোচন দুই প্রকার, যথা- (i) রিলাক্সেশন, (ii) ফেস্টিং।

৫. কাপড়ের সংকোচন কাকে বলে?

উত্তর : কাপড়কে পানি বা কোন তরলে ভিজালে এর আকার আকৃতি পরিবর্তন হয় অর্থাৎ কাপড়টি ছোট হয়ে যায়। একেই কাপড়ের সংকোচন বলে।

 

সংকোচনের অনুশীলনী

 

৬. সংকোচনের শতকরা হারের সূত্রটি লেখ।

উত্তর: সংকোচন % S = (L0 – L1)/L0  x 100

৭.  Shrinkage % বা সংকোচনের শতকরা হার বলতে কী বুঝায়?

উত্তর: কাপড়ের মূল দৈর্ঘ্য এবং ভিজানোর পর যে দৈর্ঘ্য পাওয়া যায় এ দুইয়ের পার্থক্যকে মূল দৈর্ঘ্য অনুপাতে শতকরায় প্রকাশ করাকেই Shrinkage % বা সংকোচনের শতকরা হার বলে।

 

৮.  কী কী ক্ষেত্রে ব্যবহারের জন্য কাপড়ের স্টিফনেস অত্যন্ত প্রয়োজনীয় গুণ?

উত্তর:

১. শিল্পকারখানায় ব্যবহৃত কনভেয়র বেল্ট

২। পাওয়ার স্থানান্তরের জন্য মটর বেল্ট

৩। বিমানের জন্য প্যারাসুট কাপড়

৪। দমকলবাহিনীর হোজ পাইপ

৫. ছাতার কাপড় ইত্যাদি ।

 

সংকোচনের অনুশীলনী

 

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর :

১. রিলাক্সেশন কাকে বলে? অথবা, রিলাক্সেশন কী?

উত্তরঃ রিলাক্সেশন ঃ উইভিং প্রক্রিয়ার সময় কাপড় ও সুতা বিভিন্ন তাপমাত্রার ও আর্দ্রতার টেনশনে রেখে কাপড় তৈরি করা হয়, যখন কাপড় আর ঐ টেনশনে থাকে না তখন কাপড় সংকুচিত হয় যা পানিতে ভিজালে এ সংকোচন আরও বৃদ্ধি পায়।

২. কাপড়ের সংকোচন কী, ব্যাখ্যা দাও।

উত্তর : কাপড়কে পানি বা কোন তরলে ভিজালে এর আকার আকৃতি পরিবর্তিত হয়ে থাকে। অর্থাৎ কাপড়টি আকারে ছোট হয়ে যায়, একেই কাপড়ের সংকোচন বলে। কাপড় পানিতে ভিজালে কাপড়ের মধ্যে বিদ্যমান সুতাগুলো স্ফীত হয়ে যায় আর এর ফলেই কাপড় সংকুচিত হয়ে যায়। কাপড়ের এ সংকোচন প্রবণতা হ্রাস করার জন্য সানফোরাইজিং বা রিগম্যাল প্রসেস ইত্যাদি প্রক্রিয়া অবলম্বন করা হয়।

৩. কাপড়ের সংকোচনের প্রকারভেদগুলো ব্যাখ্যা কর।

উত্তরঃ কাপড়ের সংকোচন সাধারণত দুই প্রকার, যেমন-

১। রিলাক্সেশন ঃ উইভিং প্রক্রিয়ার সময় কাপড় ও সুতা বিভিন্ন তাপমাত্রার ও আর্দ্রতার টেনশনে রেখে কাপড় তৈরি করা হয়। যখন কাপড় আর ঐ টেনশনে থাকে না তখন কাপড় সংকুচিত হয়, যা পানিতে ভিজালে এ সংকোচন আরও বৃদ্ধি পায়।

২। ফেস্টিং ঃ উল বা এ জাতীয় ফাইবারের জট পাকানো বা জমাট বাঁধার গুণ রয়েছে, যা সংকোচনের দ্বারা করা হয় ।

৪. স্টিফনেস পরিমাপের নীতিগুলো উল্লেখ কর ।

উত্তর: স্টিফনেস পরিমাপের নীতিগুলো নিম্নরূপ ঃ

১। হার্ট-লুপের দৈর্ঘ্য পরিমাপ করে।

২। ভাঁজ করা নমুনার গুরুত্ব পরিমাপ করে।

৩। ফ্লেক্সোমিটারের সাহায্যে।

৪। ড্রেপ মিটারের সাহায্যে

৫। প্ল্যানোফ্লেক্সের সাহায্যে।

 

সংকোচনের অনুশীলনী

 

রচনামূলক প্রশ্নাবলি :

১. কাপড়ের সংকোচনের প্রকারভেদগুলো বুঝিয়ে লেখ ।

২. সংকোচন পরিমাপ পদ্ধতি বর্ণনা কর ।

৩. কাপড়ের সংকোচন কী? ব্যাখ্যা দাও ।

মন্তব্য করুন